গণস্বাস্থ্য কেন্দ্রে এমআইএস ইনচার্জ পদে নিয়োগ

গণস্বাস্থ্য কেন্দ্র ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। বেসরকারি সাহায্য সংস্থাটি সিনিয়র অফিসার-এমআইএস ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ মে থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র

পদের নাম: সিনিয়র অফিসার-এমআইএস ইনচার্জ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা

এ পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও অতিরিক্ত আইটি, ডাটা অ্যানালিটিক্স বা ইআরপি সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। আর বয়সসীমা ৩০ থেকে ৪০ বছর হতে হবে।

নির্বাচিত প্রার্থীরা ৩৫ হাজার থেকে ৪০ হাজার মাসিক বেতন পাবেন। নারী পুরুষ ইভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রার্থীরা সুযোগ সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর