অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

আকিজ গ্রুপ ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটির আইটি সাপোর্ট বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এ চাকরির জন্য। এই পদে চাকরির বেতন হবে প্রার্থীর সঙ্গে আলোচনা স্বাপেক্ষে।

প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

বিভাগ: আইটি সাপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি থাকতে হবে। এছাড়াও হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা, সিসিটিভি (CCTV), বায়োমেট্রিক ডিভাইস এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নির্ণয় ও সমাধানে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রিভিলেজ লিভ (ছুটির সুবিধা), হাসপাতালে ভর্তিকালীন সহায়তা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর