অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
দেশে এখন
আইন ও আদালত
0

সদ্য নিয়োগ পাওয়া দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দায়িত্ব গ্রহণ করেছেন। আজ (বুধবার, ২৫ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এসময় প্রয়োজনীয় কিছু নথিতে স্বাক্ষর করেন। পরে শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এর আগে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

আরও পড়ুন:

আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ব্যারিস্টার কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। পেশাজীবনের শুরুতে কিছুদিন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন।

এএইচ