জিয়াউলের বিরুদ্ধে অভিযোগগুলো অকাট্যভাবে প্রমাণিত: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী তামিম
আইন ও আদালত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে। প্রসিকিউশন বলছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা।

তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে জেরা করবেন আইনজীবীরা। এরপরে যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের দিকে আগাবে।

এদিকে কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেয়ার পথে নাশকতার আশঙ্কা প্রকাশ করে অন্যান্য বন্দীদের সঙ্গে একই প্রিজনভ্যানে হাজির করার আবেদন জানিয়েছেন জিয়াউল আহসান।

এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকি এড়াতে তাকে আদালতে সশরীরে না এনে কারাগার থেকেই ভার্চ্যুয়ালি বিচারকাজ চালানোতে মত দিয়েছে প্রসিকিউশন। শুনানি শেষে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন ট্রাইব্যুনাল।


এফএস