‘জুলাই আন্দোলনে সারা দেশে ইন্টারনেট বন্ধে মিটিং করেন জয়-পলক’

সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক
আইন ও আদালত
0

জুলাই আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করতে অনলাইন মিটিং করেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক— ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এ কথা বলেছেন বিটিআরসির উপ-পরিচালক মাহদী আহমদ।

আজ (রোববার, ১১ অক্টোবর) সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিতে এসে তিনি এ কথা বলেন।

এ কর্মকর্তা আরও বলেন, ‘১৬ জুলাই সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন পলক।’

আগামীকাল (সোমবার, ১২ অক্টোবর) সাক্ষ্যের ওপরে জেরা করবে আসামি ও রাষ্ট্রপক্ষ।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ এবং মানবতাবিরোধী অপরাধের প্ররোচনা দেয়ার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ২১ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে এ বিচার শুরু হয়। এ মামলায় পলক গ্রেপ্তার থাকলেও পলাতক আছেন সজীব ওয়াজেদ জয়।

এসএইচ