অযাচিত ব্যয়ের প্রতিফলন নিত্যপণ্যের বাজারে পড়েছে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন
দেশে এখন
0

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সামগ্রিকভাবে বিভিন্ন রকমের অযাচিত ও অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে তার প্রতিফলন দেশের নিত্যপণ্যের বাজারে পড়েছে। আজ (রোববার, ২৫ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ঋণভিত্তিক ব্যয় থেকে বাংলাদেশ আয় তৈরি করতে পারেনি এবং আওয়ামী লীগের সরকারের আমলে নানা ধরনের অযাচিত প্রকল্প গ্রহণ করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

শেখ বশিরউদ্দিন বলেন, ‘আমরা ঋণভিত্তিক যে ব্যয়গুলো করেছি তা আমার আয় তৈরি করতে পারেনি। তার ফলে আমার টাকার অবমূল্যায়ন হয়েছে এবং বিভিন্ন রকম দীর্ঘমেয়াদী দায় তৈরি হয়েছে যে কারণে আমাদের আইএমএফের কাছ থেকেও লোন নিতে হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বিগত আওয়ামী সরকারই যে চার বিলিয়ন ডলারের লোনের প্রচেষ্টা চালিয়েছিলে। এ সামগ্রিকতার বিচারে শুধু যে পদ্মা সেতু তা না এটা কর্ণফুলী টানেলও। বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী প্রকল্প ব্যয় করা হয়েছে তার সামগ্রিক রিফ্লেকশন এসেছে আমাদের নিত্যপণ্যের বাজারে।’

বাণিজ্য উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকার প্রকল্প যেগুলো পাঁচ বা দশ শতাংশ হয়েছে তা বাতিল করেছে। কিন্তু অপ্রয়োজনীয় যেসব প্রকল্প ৭০ শতাংশের বেশি হয়ে গেছে সেগুলোর ব্যয় বেড়ে গেছে। সেসব প্রকল্প আর বাদ দেয়া যায়নি।

এএইচ