১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

ড্রোনের ছবি
দেশে এখন
0

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রযোজ্য হবে না। সরকরি/ বেসরকারি ব্যক্তি/ সংস্থা কর্তৃক পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা কর্তৃক আয়োজিত ইভেন্টের সম্প্রচার প্রয়োজনে যথারীতি বেবিচক বরাবর আবেদন পূর্বক সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে উড্ডয়নের অনুমতি প্রদান করা হবে।

আরও পড়ুন:

এছাড়া এ নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন-২০১৭ এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএইচ