শান্তিপূর্ণ নির্বাচন হলেও সংস্কার পরিষদের নিয়ে তৈরি হয়েছে শঙ্কা: সুজন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুজনের সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার
দেশে এখন
0

সহিংসতার আশঙ্কা থাকলেও দেশে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে  বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। বিজয়ী ও পরাজিত নেতাদের সাক্ষাতে সৌহার্দ্যের বার্তা মিললেও সংস্কার কমিশনের শপথ ঘিরে নতুন শঙ্কার কথাও জানান সংগঠনটি।

আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংগঠনটির বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচিত ২৯৭ এমপির মধ্যে ১৮০ জনই ব্যবসায়ী এবং ৪৭ দশমিক ৮১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে।

আরও পড়ুন:

প্রার্থীদের ভূমিকা, আর্থিক অবস্থা ও সুশাসনের প্রত্যাশা নিয়ে সংগঠনটির বিশ্লেষণে বলা হয়, নির্বাচিত ২৯৭ এমপির মধ্যে ১৮০ জনই ব্যবসায়ী এবং ৪৭ দশমিক ৮১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে।

এদের মধ্যে ৩৩ জন স্বল্প আয়ের; অন্যদিকে ৪৩ জনের বার্ষিক আয় কোটি টাকার বেশি। 

শীর্ষ দশ উপার্জনকারীর নয়জনই বিএনপি থেকে নির্বাচিত বলে জানানো হয়। একই সঙ্গে শীর্ষ ঋণগ্রহীতা এবং আয়কর প্রদানে প্রথম দশজনও দলটির বলে উল্লেখ করা হয়।

এএম