দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শিক্ষা ও গণশিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
দেশে এখন
1

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (শুক্রবার, ২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ শুভেচ্ছাবার্তা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র ঈদ আমাদের জীবনে নিয়ে আসে সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহিমান্বিত বার্তা। ঈদের এই আনন্দঘন মুহূর্ত হোক সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার এক নতুন প্রেরণা।’

আরও পড়ুন:

শিক্ষামন্ত্রী তার বার্তায় সাম্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আসুন, এই ঈদে আমরা সবাই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেই। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ।’

পরিশেষে তিনি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন যেন এই পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে অফুরান সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।

এএম