এসময় তেল চোরাচালান ও মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
সভা শেষে চিফ হুইপ জানান, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। এরইমধ্যে ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ ঘাটে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেল-বোঝাই জাহাজ দেশে আসার পথে রয়েছে।
আরও পড়ুন: জ্বালানি তেলের মজুত-সরবরাহ স্বাভাবিক; আতঙ্কিত হয়ে অতিরিক্ত ক্রয় না করতে আহ্বান
তিনি বলেন, ‘কিছু মিডিয়া, অতি উৎসাহী মানুষ এবং চোরাচালানকারীদের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তেল চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে যারা প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করছে বা বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্তও নিয়েছে সরকার।’
সরকার প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়েও তেলের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে বলেও জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রী আসন্ন ঈদ যাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান চিফ হুইপ।





 founder Abhijeet Dipke-1-320x167.webp)