প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটেস্ট্যান্ট চার্চ নেতাদের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটেস্ট্যান্ট চার্চ নেতারা
দেশে এখন
3

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ফেডারেশন অব প্রটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দরা। আজ (রোববার, ৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে এ শুভেচ্ছা বিনিময় করেন খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা।

এসময় ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার আবেদন জানিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বৈঠকে বিএনপির সংরক্ষিত নারী আসনে তাদের একজনকে যুক্ত করার দাবি জানান তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন ফেডারেশন অব প্রটেস্ট্যান্ট চার্চের ভাইস চেয়ারম্যান পাস্টর আনোয়ার হোসেন।

আরও পড়ুন:

এছাড়া খ্রিস্টান ধর্মীয় ট্রাস্ট পুনর্গঠনের আহ্বান জানায় প্রতিনিধি দল। শুভেচ্ছা বিনিময় শেষে তারা গণমাধ্যমে বলেন, জাতীয়তাবাদী ও সমমনাদের নিয়ে কল্যাণ ট্রাস্ট গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। তাদের সকল দাবি পূরণে আশ্বাস দিয়েছেন সরকার প্রধান।

ইএ