প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার
দেশে এখন
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ (সোমবার, ৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৌঁছে দেন ভারতীয় হাইকমিশনার। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির বিষয়েও কথা হয়। পাশাপাশি, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন:

বাংলাদেশ ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়েই ভারতের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ইন্ডিয়ান ওশান সামিটে অংশ নিতে আগামীকাল মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। সফরকালে তারা ভারতে সৌজন্য সফরও করবেন।

ইএ