রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন

প্রতীকী ছবি
দেশে এখন
0

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, আগুন লাগার খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এনএইচ