আজ (শনিবার, ১১ এপ্রিল) আইএসপিআরের ফেসবুক পেজ থেকে এ বিষয়ে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের এআই-জেনারেটেড কনটেন্ট প্রচার করা হচ্ছে। “গিয়াস উদ্দিন তাহেরী” নামক একটি পেজ থেকে সেনাবাহিনীর নামে এআই-জেনারেটেড একটি ফেক ভিডিও আপলোড করা হয়েছে।’
আরও পড়ুন:
আরও বলা হয়, ‘এ ভিডিওর বার্তা সেনাবাহিনীকে বিতর্কিত করার অপপ্রয়াস মাত্র। এ ধরনের ভিডিও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রস্তুত বা অনুমোদিত নয়।’
বিজ্ঞপ্তিতে এ ধরনের কনটেন্ট দ্বারা বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত যেকোনো তথ্য ও বার্তার ক্ষেত্রে শুধু ভেরিফাইড এবং সরকার কর্তৃক নির্ধারিত মাধ্যম অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় আইএসপিআর।





