সাংস্কৃতিক সংগঠন ‘সুরের ধারা’র আয়োজনে গানে গানে নতুন দিনের পথে যাত্রার প্রত্যয় ব্যক্ত করেন শিল্পীরা। একইসঙ্গে পুরাতন বছরের সব গ্লানি ও অশুভ দূর করার আহ্বান জানান তারা।
নববর্ষের প্রথম প্রভাতে সহস্র কণ্ঠের সম্মিলিত পরিবেশনায় ধানমন্ডি লেকপাড় যেন রূপ নেয় এক মায়াবী পরিবেশে। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, বাউল, ভাটিয়ালি ও গম্ভীরাসহ বাংলা গানের বৈচিত্র্যময় ধারায় মুগ্ধ হন দর্শনার্থীরা।
আরও পড়ুন:
‘সুরের ধারা’র নিয়মিত শিল্পীদের পাশাপাশি দেশের প্রথিতযশা সংগীতশিল্পীরাও এতে অংশ নেন। সংগীতের পাশাপাশি কবিতার আবৃত্তিও ছিল অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ।
ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজন চলে সকাল ৯টা পর্যন্ত। নতুন বছরকে ঘিরে এমন আয়োজন রাজধানীবাসীর মাঝে ছড়িয়ে দেয় উৎসবের আবহ।




