আট ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় বনানীর আগুন নিয়ন্ত্রণে

আগুন লাগা ভবন
দেশে এখন
0

রাজধানীর বনানীতে সন্ধ্যায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মোট ৮ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৮.১৫ মিনিটে।

আজ (বুধবার, ১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের একটি ১১ তলা ভবনের ৯ম ও ১০ম তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির ৯ম তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যেখানে একটি বুটিক কাপড়ের দোকান বা গুদাম ছিল।

আরও পড়ুন:

অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি জানান, পুরো পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী এবং দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে সহায়তার জন্য পাঠানো হয়েছে চিকিৎসক দলও।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসএস