তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে তিনি এ মডেল উপস্থাপন করেন, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রবর্তিত হয়েছে বলে এক বার্তায় জানানো হয়।
‘শ্রিংকিং এইড অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক প্লেনারি সেশনে তিনি এ বক্তব্য দেন। এতে জাতিসংঘ, তুরস্কের উন্নয়ন সংস্থা টিকা এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে প্রথাগত সহায়তার ওপর নির্ভরতা যথেষ্ট নয়। দেশগুলোর উচিত নিজেদের অভ্যন্তরীণ সক্ষমতা জোরদার করে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়া।’
আরও পড়ুন:
তিনি তিনটি অগ্রাধিকার তুলে ধরেন—টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি, নারীর শিক্ষা ও ক্ষমতায়ন, এবং স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতির জন্য চিকিৎসা প্রযুক্তি হস্তান্তর।
তিনি বলেন, ‘বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় ‘‘সহায়তা নয়, সক্ষমতা গঠন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তর’’-ভিত্তিক একটি রূপান্তরমূলক কাঠামো প্রয়োজন, বিশেষ করে যখন আন্তর্জাতিক সহায়তা কমে আসছে।’
তিনি উন্নয়ন কাঠামোয় পরিবর্তনের আহ্বান জানিয়ে অংশীদারত্বভিত্তিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।—বাসস





