হাওরের ছয় জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান সংগ্রহ অভিযান শুরু ৩ মে

পানিতে ক্ষতিগ্রস্ত ফসল বাঁচানোর চেষ্টা কৃষকের
দেশে এখন
0

হাওর অঞ্চলের ছয় জেলায় আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মে থেকে অনুষ্ঠেয় বোরো ধান সংগ্রহ শুরু। পূর্ব নির্ধারিত চাল সংগ্রহের তারিখ ১৫ মে থেকে এগিয়ে এনে আগামী ৩ মে থেকে ধান চাল সংগ্রহ শুরু করবে সরকার

সরকার আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ছয় জেলা নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে, চাল সংগ্রহের পূর্ব নির্ধারিত তারিখ ১৫ মে থেকে এগিয়ে এনে আগামী ৩ মে করা হয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য জেলার কৃষকদের নিকট থেকে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন:

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার।

এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন ধান, বারো লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

ইএ