অবৈধভাবে নদী দখল করলে প্রশাসন তা মুক্ত করবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
এখন জনপদে
দেশে এখন
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নদীর যে জায়গা, সেই জায়গাতেই খনন হবে। আশপাশে কেউ যদি তা দখল করে রাখে, প্রশাসন তা দখলমুক্ত করবে। আজ (শনিবার, ২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই খাল খনন ও নদী খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। সারাদেশে খাল ও নদী খনন কর্মসূচি চলমান রয়েছে। কাজেই আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলের মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী ও লৌহজং নদীর গতি ফিরে পাবে। আজকে আমরা এ নদী খনন কর্মসূচি উদ্বোধন করলাম।’

আরও পড়ুন

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার আর এ সরকার এক নয়। আমাদের সরকার জনগণের ও ভোটে নির্বাচিত সরকার। কাজেই বিএনপি যা বলে তাই কিন্তু করে।’

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২ দশমিক ৯২ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআর