৭ দিনের সফরে জাপান পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির

দেশে এখন
0

৭ দিনের সফরে জাপান পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ (শনিবার, ২ মে) ভোরে জাপান সফরের উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

আরও পড়ুন:

জামায়াতের আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি।

ইএ