তিনি বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়, সবখানেই মেধাবীদের আত্মবিশ্বাসী হয়ে ওঠতে হবে। দেশের অধিকাংশ মেধাবীই বিদেশমুখী হয়ে পড়ছেন। তাদের দেশে ফিরিয়ে এনে কাজে লাগানোর মতো কর্ম পরিবেশ তৈরি করতে হবে।’
আরও পড়ুন:
রাজনীতিতেও মেধাবীরা ইতিবাচক পরিবর্তন ও দক্ষ নেতৃত্ব নিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।





