কলকাতায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক বিকেলে

ভারত ও বাংলাদেশের পতাকা
দেশে এখন
1

বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক বসছে আজ (শুক্রবার, ২২ মে)। বিকেলে কলকাতার নিউটাউনের একটি হোটেলে (ফেয়ারফিল্ড ম্যারিয়ট) দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা বৈঠকে বসবেন।

এ বৈঠকে যোগ দিতে বুধবারই (২০ মে) কলকাতায় এসে পৌঁছায় বাংলাদেশের ছয় সদস্যের এক প্রতিনিধিদল। দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মহম্মদ আনোয়ার কাদীর।

ভারতের তরফে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রের পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের একজন প্রধান প্রকৌশলী।

এর আগে, এদিন রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থেকে বাংলাদেশের প্রতিনিধিদলটি দুপুরে এসে পৌঁছায় কলকাতায়।

আরও পড়ুন:

গতকালই ফারাক্কা বাঁধ ও গঙ্গা নদীর পানি প্রবাহ পরিদর্শন করে দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা। ফারাক্কায় গঙ্গা নদীতে ভারত-বাংলাদেশ ‘জয়েন্ট অবজারভেশন সাইট’—এ গিয়ে পানি প্রবাহের বিষয়টি খতিয়ে দেখেন। গঙ্গা থেকে ফিরে এসে ফিডার ক্যানেলে ব্যারেজ সংলগ্ন স্টলেও পর্যবেক্ষণ চালান উভয় দেশের প্রতিনিধিরা।

যৌথ নদী কমিশনের এবারের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গঙ্গা পানি বণ্টন চুক্তির পুনর্নবীকরণ ইস্যু। ১৯৯৬ সালে হওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। তার আগে এটাই সর্বশেষ যৌথ নদী কমিশনের বৈঠক।

ইএ