কোরবানির বর্জ্য অপসারণে ট্রাক সংকটের কথা স্বীকার করলেন ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম
দেশে এখন
0

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে ট্রাক সংকটের কথা স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আজ (শুক্রবার, ২৯ মে) সকালে শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, হাটের বর্জ্য সরাতে অবহেলা করলে ইজারাদারদের গুণতে হবে জরিমানা। প্রশাসক বলেন, ‘পরিবহনের সীমাবদ্ধতার কারণে শহরের সব বর্জ্য নির্দিষ্ট সময়ে সরানো সম্ভব হয়নি।’

এর আগে রাজধানীর বিভিন্ন সড়কে কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নগরবাসী। প্রশাসক হুঁশিয়ারি দেন যে, যে সকল ইজারাদার হাটের বর্জ্য অপসারণের শর্ত মানেননি, তাদের জামানত থেকে বড় অংকের জরিমানা করা হবে। দ্রুতই পুরো শহর পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

এএইচ