নতুন বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা দোকান মালিক সমিতির

বাংলাদেশ দোকান মালিক সমিতি
দেশে এখন
0

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানালেও এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও জাতীয় দোকানভিত্তিক ব্যবসায়ী সংগঠনগুলো।

আজ (বুধবার, ১৭ জুন) সকালে বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন শঙ্কার কথা জানান ব্যবসায়ী নেতারা।

সংগঠনটির দাবি, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হলেও বর্তমান জনবল ও কাঠামোগত সীমাবদ্ধতায় এ লক্ষ্য অর্জন কঠিন হতে পারে।

তারা বলছেন, রাজস্ব আদায় বাড়াতে শুধু করের আওতা সম্প্রসারণ নয়, এনবিআরের দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ের তথ্যপ্রযুক্তিতে দক্ষ শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় রাজস্ব প্রশাসনে যুক্ত করার প্রস্তাবও দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

এএইচ