আজ (মঙ্গলবার, ২৩ জুন) সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অনুপস্থিতি ও সংসদ চলাকালীন বিভিন্ন গ্রুপ আলোচনার বিষয়ে আপত্তি তোলেন।
জবাবে স্পিকার সবাইকে সংসদে অংশ নেয়া ও অধিবেশন চলা কালে ছোট ছোট গ্রুপে আলোচনা করতে নিষেধ করে অধিবেশনে, সংসদ সদস্যদের মনোযোগ দিয়ে কথা শুনার আহবান জানান স্পিকার।
এর আগে, পয়েন্ট অব অর্ডারে, পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের নোটিশের প্রেক্ষিতে অনুপস্থিত তিন সংসদ সদস্যদের নিয়ে স্পিকার বলেন, ‘মির্জা আব্বাসের পাওয়া চিঠি অনুযায়ী তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকি দুজনের সংসদে ফেরা নিয়ে মামলা এখনও চলমান।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



