ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৪.১, যা একটি হালকা বা মৃদু শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়েছে।
সরকারি এ বিশেষ বুলেটিনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২১.৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা সুনির্দিষ্টভাবে মিয়ানমার ও বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অবস্থিত।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এইবিশেষ বার্তায় ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।





