সোহরাওয়ার্দীসহ ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান

র‍্যাবের অভিযান
দেশে এখন
0

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালসহ আশপাশের মোট ৩ টি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-২। আর এ অভিযানে প্রাথমিক পর্যায়ে সন্দেহভাজন মোট ১১ জনকে আটকের কথা জানিয়েছে সংস্থাটি।

আজ (সোমবার, ২৯ জুন) সকালে ১০ টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযানটি পরিচালনা করে।

এসময় র‍্যাব দুইয়ের স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও চলমান প্রক্রিয়া অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে দালালের সহযোগীতা না নিয়ে সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমেই রোগীদের সেবার নেয়ার আহ্বান জানান।

এছাড়া, দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানান নিফজ রহমান। আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান র‍্যাবের নির্বাহী মেজিস্ট্রেট।

এদিকে, দালাল চক্রের সাথে হাসপাতালের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক।

জেআর