আজ (বুধবার, ১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি চিকিৎসকদের জবাবদিহিতা ও নৈতিক জায়গা ঠিক রাখার আহ্বান জানান।
আরও পড়ুন:
সেমিনারে অংশ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি সাধারণ মানুষের কথা ভাবে বলেই স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে।’
ঢাকা শহর কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার চিন্তা থেকে বের হয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এসময় প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমান বলেন, ‘ক্রিটিক্যাল চিকিৎসার চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেনিং ও চিকিৎসার সরঞ্জামের প্রয়োজন।’ সব জেলায় ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বানও জানান তিনি।





