বই ছাপাতে পেপারের দাম বাড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষা
দেশে এখন
0

আগামী শিক্ষাবর্ষে বই ছাপাতে পেপারের দাম বৃদ্ধি কিংবা কেউ কোন ত্রুটি করলে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ (সোমবার, ৬ জুলাই) বিকেলে সচিবালয়ে পেপারমিল মালিকদের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রেস ও পেপার মালিকদের মধ্যে সমন্বয়হীনতা থাকতে পারে, পেপার মিল মালিকরা বলেছেন বই ছাপাতে আগামী দিনে তারা দাম বাড়াবেন না।’

আগামী শিক্ষাবর্ষে ৩২ কোটি বই ছাপতে ৮০ হাজার মেট্রিকটন পেপার লাগবে। এরইমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। এসময় বেশ কয়েকটি মিল মালিকরা পেপার নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন মন্ত্রীকে।

এএইচ