শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা
দেশে এখন
0

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ও দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) বেলা ১১ টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে দাবিতে এ অবরোধ করছেন তারা।

বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় নেয়ার দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যথায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। প্রশ্নপত্র পুনঃবিবেচনা করে পুনরায় পরীক্ষা নেয়ারও দাবি করেন তারা। পরে বিক্ষোভকারীরা সায়েন্সল্যাব মোড় থেকে ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়।

এদিকে বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। 

জেআর