তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম চালাতে মালিকপক্ষ-বিজ্ঞাপনদাতা ও সরকারের অংশীদারিত্বের যৌথ সমন্বয় থাকা উচিত।
‘মালিকপক্ষ-বিজ্ঞাপনদাতার সংযোগ নিশ্চিত করার মধ্যদিয়ে ন্যায্য স্বার্থ নিশ্চিত সম্ভব। গণমাধ্যমে বিনিয়োগকারী ধরে রাখতে ইকো পদ্ধতির ব্যবস্থা চালু করতে হবে।’
আরও পড়ুন
মন্ত্রী বলেন, ‘সরকার সাংবাদিকদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে। মিডিয়া ইকো-সিস্টেম তৈরিতে সরকার সহায়তা করতে চায়। সাংবাদিকদের সাংবাদিকতা টিকিয়ে রাখতে দায়িত্ব নিতে হবে। দ্রুত টেকসই গতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’
তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতি ও সাংবাদিকতা পুতঃপবিত্র জিনিস নয়, ডিজিটাল প্লাটফর্মে অপতথ্যের বিরুদ্ধে লড়াই প্রধান চ্যালেঞ্জ।’





