জনগণের সব প্রত্যাশা অল্প সময়ে পূরণ সম্ভব নয়: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
রাজনীতি
দেশে এখন
0

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও সঠিক পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ (শনিবার, ২২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ মোশাররফ হোসেনের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় পানি সম্পদমন্ত্রী বলেন, ‘একজন রাজনীতিবিদের কাছে মানুষের প্রত্যাশা বেশি থাকে। বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে।’

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে ফ্যাসিস্ট সরকার জনগণের সঙ্গে সম্পর্ক থেকে দূরে ছিল। বর্তমান সরকার সব রাজনৈতিক দলকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে।’

এএম