সিইসি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এবং নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়েছে।’ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আয়োজনেও নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানান এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘উপনির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে।’
আরও পড়ুন:
উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখার বিষয়েও পরবর্তী সময়ে আলোচনা হবে বলে জানান সিইসি। দুটি নির্বাচনের সময়সূচি এমনভাবে করা হবে, যাতে কোনো ধরনের সংঘাত বা জটিলতা তৈরি না হয়।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে সিইসি বলেন, ‘নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। সুন্দর নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রপতি সিইসিকে ধন্যবাদ জানিয়েছেন।’
তিনি বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা এবং নভেম্বরে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন।’





