সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়, বাড়ছে নিম্নস্তরের সিগারেটের দাম

মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিয়েছে সরকার। গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাতে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে।

নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য রোধ ও রাজস্ব আদায় বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১০ শলাকার প্রতি প্যাকেট সিগারেটের ন্যূনতম মূল্য ৩ টাকা বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে সৌরবিদ্যুৎ উৎপাদনের যন্ত্রাংশ ৬ মাসের শুল্ক-কর রেয়াতি সুবিধায় আমদানির অনুমোদন দেয়া হয়। এছাড়া বাংলাদেশ-হংকংয়ের মধ্যে স্বাক্ষরিত 'প্রোমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট' অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ।

এএইচ