জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু
দেশে এখন
0

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সম্মিলিত পদক্ষেপ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিকর দিক নিয়ন্ত্রণ করা সম্ভব না। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতাও বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে সরকার।

আজ (বুধবার, ৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।

বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ ও এশিয়ান উন্নয়ন ব্যাংক আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জলবায়ু বিষয়ক মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ কার্যক্রম হাতে নিয়েছে। সরকার বিভিন্ন দাতাগোষ্ঠী, এনজিওর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা দরকার।’

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া দেশ বিদেশের জলবায়ু নিয়ে কাজ করে এমন ব্যক্তিরাও বক্তব্য রাখেন।

এএইচ