বিশ্বব্যাংক-আইএমএফসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশকে অর্থায়ন করতে রাজি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
3

বিশ্বব্যাংক ও আইএমএফসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশকে অর্থায়ন করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) ব্যাংককে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

এ সময় তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফফের ঋণপ্রস্তাব চূড়ান্তে বড় অগ্রগতি হয়েছে। বিষয়টি নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের সঙ্গে বিস্তারিত কর্মপরিকল্পনা নির্ধারণ করবে সংস্থাটি।

তিনি বলেন, ‘চলতি বছরটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আন্তর্জাতিক সংস্থাগুলোও উপলব্ধি করছে।’

বিশ্বব্যাংক, এডিবি ও জাইকাসহ প্রধান উন্নয়ন সহযোগীরা আগামী এক বছরকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে সরকারের ৫ বছর মেয়াদি ‘ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কে’ পূর্ণ সমর্থন জানিয়েছে। বিশ্বব্যাংকের সঙ্গে নতুন ‘কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’ স্বাক্ষরের প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ—এমনটি জানান তিনি।

একই সঙ্গে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতির গতিধারা ধরে রাখার ওপর জোর দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ব্যাংক খাতের পুনরুদ্ধার ও সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ডের সফলতা ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘আগামী এক বছরের এই সংকটকালীন উত্তরণ পর্ব উৎরাতে সকল উন্নয়ন সহযোগীদের পাশে পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার।’

এফএস