আবু সাঈদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ১১ দলের র‍্যালি

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে ১১ দলের র‍্যালি
এখন জনপদে
রাজনীতি
0

জুলাই আন্দোলনের অন্যতম নায়ক আবু সাঈদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী ও ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) বিকালে ১১ দলীয় জোট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত জুলাই চত্বর থেকে একটি র‍্যালি বের করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্যসচিব খলিলুর রহমান, ঠাকুরগাঁওয়ের জুলাই আন্দোলনে শহিদ আবু রায়হানের পিতা ফজলে আলম রাশেদ, জুলাইযোদ্ধা হারুন অর রশিদ, খেলাফত মজলিস নেতা রফিকুল ইসলামসহ আরও অনেকে।

আরও পড়ুন:

বক্তারা জানান, শহিদ আবু সাঈদ, মুগ্ধ, রায়হান, মামুনসহ শত শত ছাত্র-জনতা যে লক্ষ্যে রাজপথে জীবন উৎসর্গ করেছেন, সেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ আজও গড়ে ওঠেনি। বিভিন্নভাবে আবারও ফ্যাসিস্টদের পুনর্বাসন করার পায়তারা করা হচ্ছে। দেশে যদি ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তাহলে এদেশের মানুষ আরেকবার জুলাই আন্দোলনের জন্য ঝাপিয়ে পড়বে। তাই সরকারের প্রতি জোড়ালো দাবি জানাই, অবিলম্বে স্বাক্ষরিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

এসএস