কারা আবেদন করতে পারবেন? (Who can Apply?)
এই স্বেচ্ছাসেবী কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে:
নাগরিক ও প্রবাসী: সৌদি আরবের নাগরিক (Saudi Citizens) এবং বৈধভাবে বসবাসরত প্রবাসীরা (Expats with Iqama) আবেদন করতে পারবেন।
আবশার অ্যাকাউন্ট: আবেদনকারীদের অবশ্যই সক্রিয় ‘আবশার’ (Absher) অ্যাকাউন্ট থাকতে হবে।
নিবন্ধন: সৌদি ন্যাশনাল আইডি অথবা ইকামা নম্বর ব্যবহার করে ‘ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মে’ (National Volunteer Work Platform) নিবন্ধন করতে হবে।
সতর্কবার্তা: হজের ভিসায় যাওয়া কেউ কিংবা বিদেশ থেকে সরাসরি কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন:
সেবামূলক খাতের তালিকা (Service Sectors)
নির্বাচিত স্বেচ্ছাসেবীরা মূলত ছয়টি গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব পালন করবেন:
ধর্মীয় দিকনির্দেশনা: হজযাত্রীদের প্রয়োজনীয় ধর্মীয় তথ্য প্রদান (Religious Guidance)।
শৃঙ্খলা রক্ষা: নামাজের কাতার সুশৃঙ্খল রাখা (Organizing Prayer Rows)।
প্রযুক্তিগত সেবা: ডিজিটাল স্ক্রিন ও ইলেকট্রনিক ডিভাইস তদারকি (Monitoring Electronic Devices)।
অনুবাদ সেবা: বিদেশি মুসল্লিদের জন্য বিভিন্ন ভাষায় অনুবাদ (Translation Services)।
সচেতনতা বৃদ্ধি: মাঠপর্যায়ে সচেতনতামূলক প্রচারণা (Awareness Campaigns)।
সাধারণ সেবা: দর্শনার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া (Visitor Assistance)।
যেভাবে আবেদন করবেন (How to Apply)
আগ্রহী প্রার্থীগণ nvg.gov.sa ওয়েবসাইটে গিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে পারেন:
- পোর্টালে লগইন করে ‘Religious’ ক্যাটাগরি নির্বাচন করুন।
- এরপর ‘General Presidency for Religious Affairs at the Prophet’s Mosque’ অপশনটি বেছে নিন।
আপনার পছন্দের স্বেচ্ছাসেবী পদের জন্য নিবন্ধন সম্পন্ন করুন।
আরও পড়ুন:





