ডায়নামিক প্রাইসিং পদ্ধতির কারণে সময় ও চাহিদা অনুযায়ী বাড়ছে টিকিটের দাম। দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির টিকিটও পৌঁছে গেছে কয়েক লাখ টাকায়। আরও চমকপ্রদ বিষয়, পুনর্বিক্রয় বাজারে একটি টিকিটের দাম চাওয়া হচ্ছে ৮০ হাজার ডলারেরও বেশি!
এদিকে টিকিট কেনার সময় দীর্ঘ লাইন, প্রযুক্তিগত জটিলতা আর অস্পষ্ট মূল্যতালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। সব মিলিয়ে, স্বপ্নের বিশ্বকাপ দেখতে যাওয়া এখন অনেকের জন্যই হয়ে উঠছে প্রায় অসম্ভব।





