প্রতিপক্ষের মাঠে মায়ামি প্রথম গোল পায় লিওনেল মেসির পেনাল্টির সুবাদে। ম্যাচের ১৮ মিনিটে ঠাণ্ডা মাথার ফিনিশে দলকে ১-০ গোলের লিড এনে দেন এলএমটেন। ম্যাচে কলোরাডো একক আধিপত্য দেখিয়ে গেলেও স্রোতের বিপরীতে গিয়েই নিজেদের ২য় গোল আদায় করে নেয় মায়ামি।
আরও পড়ুন:
প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন বের্তেরামে। অবশ্য সেখান থেকে মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুই গোল করে ফিরে আসে কলোরাডো। ৫৮ মিনিটে রাফায়েল নাভারো এবং ৬২ মিনিটে ড্যারেন ইয়াপির গোলে ম্যাচে আসে সমতা।
৭৯ মিনিটে ডি পলের পাস থেকে ম্যাচের জয়সূচক গোল করেন লিওনেল মেসি। এই জয়ের পর লিগ টেবিলের দুইয়ে উঠে এসেছে মায়ামি। ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।





