জাতীয় দলে জামালের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন, অধিনায়কত্বে হামজাকে চান সাবেকরা

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য  ও জাহিদ হাসান এমিলি
এখন মাঠে
1

লম্বা সময় পর জাতীয় দলে যেন নিয়মিত হওয়ার পথে জামাল ভূইয়া। আসিয়ান কাপে দুই ম্যাচে তাকে দেখা গেছে পুরো ৯০ মিনিট জুড়ে। তবে জামালের খেলা ঠিক কতখানি নামের সুবিচার করছে সেটাও এক প্রশ্ন। সাবেকরা বলছেন, জামালকে ব্যবহারের উপযুক্ত পথ খুঁজে এখনই নেয়া জরুরি। আর অধিনায়কের আর্মব্যান্ডেও নতুন কাউকে দেখার আগ্রহও আছে তাদের।

লম্বা সময় পর জাতীয় দলে যেন নিয়মিত হওয়ার পথে জামাল ভূইয়া। আসিয়ান কাপে দুই ম্যাচে তাকে দেখা গেছে পুরো ৯০ মিনিট জুড়ে। তবে জামালের খেলা ঠিক কতখানি নামের সুবিচার করছে সেটাও এক প্রশ্ন। সাবেকরা বলছেন, জামালকে ব্যবহারের উপযুক্ত পথ খুঁজে এখনই নেয়া জরুরি। আর অধিনায়কের আর্মব্যান্ডেও নতুন কাউকে দেখার আগ্রহও আছে তাদের।

এ যেন জামাল ২.০। ক্যারিয়ারের এক যুগ পর আবারো জেবি সিক্স এর প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা। হ্যাভিয়ার ক্যাবরেরার সময়ের শুরুর দিকে নিয়মিত সুযোগ পেলেও ধীরে ধীরে জামাল হয়ে উঠেছিলেন প্রেস কনফারেন্সের অধিনায়ক। স্প্যানিশ এই কোচের আমলে ৩৭ ম্যাচে স্কোয়াডে থাকলেও ৯০ মিনিট খেলেছেন মোটে ১০ বার। শেষ ২১ ম্যাচে মাত্র দুইবার জামালকে দেখা গিয়েছে পুরো ম্যাচের জন্য। আর স্প্যানিশ কোচের শেষ ১৫ ম্যাচে স্কোয়াডে না থেকে বা বেঞ্চে বসে জামালকে পার করতে হয়েছে ৬ ম্যাচ।

সে হিসেবে অবশ্য থমাস ডুলিতে কপাল ফিরেছে তার। চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন জেবি সিক্স। কিন্তু ৩৬ বছর বয়সে জামালকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই প্রশ্ন। বয়সের কারণে জামাল আগের মত ক্ষিপ্র নন আর সেটাই প্রশ্ন তুলে দিয়েছে দুই সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং বিপ্লব ভট্টাচার্যের মাঝে।

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য বলেন, ‘পারফর্ম দিয়ে চলতে হবে। আপনার রোল আপনার যে যে পজিশনে খেলে নট জামাল অন্যদের কথাও বলছি। যদি আপনি আপনার পারফরমেন্স ঠিকমত আপনার দায়িত্ব পালন না করতে পারেন তাহলে সরে যাওয়া উচিত জাতীয় দল থেকে।’

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘বাংলাদেশ দলকেও চিন্তা করতে হবে জামালকে কোনভাবে দলের পার্ট হিসেবে রাখা যাচ্ছে মানে খেলানো যাবে কি না। হ্যাঁ বিকজ জামালের তো আবার কিছু গুণাবলীও রয়েছে। হ্যাঁ আপনি যেটা বললাম যে ক্রুশিয়াল মোমেন্টে জামাল হয়তো নেমে ভালো কিছু সেট পিস ডেলিভারি করতে পারে। সেই এক্সপেরিয়েন্স তো তার রয়েছে। মিডফিল্ড কন্ট্রোলের জায়গাটা কিন্তু সে করার তার সেই ক্যাপাবিলিটি রয়েছে। তো সেই জায়গা থেকে জামালকে যদি আপনি টিমের পার্ট হিসেবে রাখতে চান তো জামালকে কিভাবে ইউজ করা যায় সেটাও আপনাকে সে সমাধানটা খুঁজে বের করতে হবে।’

জামালের অধ্যায় ফুরোচ্ছে সেটা অনেকটা নিশ্চিত। পরের অধিনায়ক হিসেবে দুই সাবেক এরই পছন্দ নম্বর ৮ জার্সিধারী হামজা চৌধুরীকে।

জাহিদ হাসান এমিলি বলেন, ‘হামজাকে ডিরেক্ট ক্যাপ্টেনশিপ দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ বিকজ হামজা যেহেতু আমাদের এখন রেগুলার আমাদের এখন অটোমেটিক চয়েস। সো আমি মনে করি সেটাও একটা পরিবর্তন আনা উচিত।’

বিপ্লব ভট্টাচার্য বলেন, ‘প্রফেশনালিজম যদি হয় তাহলে অবশ্যই দলের ক্যাপ্টেনশিপ করা উচিত হামজা। আমি মনে করি এবং দলের চেহারা দেখে নয় প্রোফাইল দেখে নয় পারফর্মেন্স দেখেই দলে বিবেচনা করা উচিত।’

বংশোদ্ভূত ফুটবলারদের আগমন শুরু করেছিলেন ২০১৩ সালে। বেলায় বেলায় এখন বিদায়ের পথে জেবি সিক্স। বিপ্লব, এমিলিদের যাওয়া অধিনায়ক জামালকে শেষ সময়ে সাফের শিরোপা এনে দেবেন সতীর্থরা।

এএম