বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু

বিসিবির লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচ সিরিজের প্রতিটি খেলার টিকিটই পাওয়া যাবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে।

মাত্র ২০০ টাকাতেই টাইগার ও ম্যান ইন গ্রিনদের ব্যাট-বলের লড়াই দেখতে পারবেন দর্শকরা। গ্যালারির মোট দশটি স্ট্যান্ডে বিভিন্ন দামে ভাগ করা হয়েছে টিকিটের দাম।

সবচেয়ে কম দামী ইর্স্টান গ্যালারির টিকিট আর সর্বোচ্চ ২ হাজার টাকা দাম ধরা হয়েছে গ্রান্ড স্ট্যান্ডের সিটের মূল্য। মিডিয়া ব্লক ও ইন্টারন্যাশনাল গ্যালারির করপোরেট ব্লকের সাউথ এর টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা।

আরও পড়ুন:

তবে ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ করপোরেট ব্লকের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার ২০০ টাকা। এছাড়া শহিদ মুশতাক স্ট্যান্ড ও শহিদ জুয়েল স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়।

আর শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১১ মার্চ দুপুর ২টা ১৫ মিনিটে।

এসএইচ