পাঁচ ম্যাচ সিরিজ: আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা
ক্রিকেট
এখন মাঠে
0

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মাউন্ট মঙ্গানুইতে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে আজ (রোববার, ১৫ মার্চ) বাংলাদেশ সময় বেলা সোয়া ১২টায়।

দুই দলের স্কোয়াডেই আছে ব্যাপক পরিবর্তন। কলকাতায় খেলা সবশেষ ম্যাচের একাদশে থাকা ক্রিকেটারদের মাত্র চারজন দুই দলের স্কোয়াডে আছেন। মূলত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন মুখ খোঁজার উদ্দেশ্যেই তরুণদের প্রাধান্য দিয়ে স্কোয়াড গড়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন:

মাউন্ট মঙ্গানুইয়ে এটাই হবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। নিউজিল্যান্ডে ২০১৭ সালে শেষবার এই ফরম্যাটে খেলতে নেমেছিল প্রোটিয়ারা।

ইএ