মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, তাইজুল ইসলামসহ অজিদের বিপক্ষে টেস্ট দলের সম্ভাব্য খেলোয়াড়রা অনুশীলন করেন। তবে ইনজুরির কারণে আলাদা করে অনুশীলন সেরেছেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। উদ্দেশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে ইনজুরি থেকে সেরে উঠে দলের সঙ্গে যোগ পয়া।
১৩ আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের প্রথম টেস্ট সিরিজ। সফরে দ্বিতীয় সিরিজটি শুরু হবে ২২ আগস্ট থেকে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ইতোমধ্যে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের জন্য বড় ধাক্কা নাহিদ রানার ইনজুরি।





