অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সুবহানা

সুবহানা মুস্তারি ব্যাটিং করছেন
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশের ১ম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষ সেঞ্চুরি করতে পেরে আনন্দিত বাংলাদেশি ব্যাটার সোবহানা মোস্তারি। এই সেঞ্চুরি দিয়েই অস্ট্রেলিয়ার মাটিতেই ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন মোস্তারি। ব্যাট হাতে সোবহানার দারুণ ইনিংস আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে রেকর্ড জুটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন নিজের অনুভূতি।

ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরুতেই অস্ট্রেলিয়ার পেস আর বাউন্সে দিশেহারা বাংলাদেশের ব্যাটিং। মাত্র আট রানে নেই তিন উইকেট। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লিখলেন সুবহানা মুস্তারি ও নিগার সুলতানা জ্যোতি।

এক প্রান্ত আগলে রেখে সুবহানার আক্রমণাত্মক ব্যাটিং, অন্য প্রান্তে অধিনায়কের দায়িত্বশীল সংঙ্গ দুইজনের ১৯৫ রানের জুটিতেই বদলে যায় ম্যাচের চিত্র। ১৩৪ বলে ১৮টি চারে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সুবহানা। জ্যোতি অপরাজিত থাকেন ৭৪ রানে। শেষ পর্যন্ত ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২০ রান।

বিশ্বের ১ নম্বর দলের বিপক্ষেই সেঞ্চুরি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের নারী ক্রিকেটেরও নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি, অজিদের মাটিতেও প্রথমবারের মতো তিন অঙ্কের দেখা পেলেন বাংলাদেশের কোনো নারী ব্যাটার।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার সোবহানা মোস্তারি বলেন, ‘আজকে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি রেকর্ড করেছি যেটি হলো ১৯৫ রান আমি আর জ্যোতি আপু। সাথে আমার হান্ড্রেড অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি। সো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আরেক ম্যাচ আছে। দুই দিন পরে তো আমরা সেই ম্যাচ অবশ্যই আমরা ১০০% ট্রাই করব।’ 

সেখার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়া বাংলাদেশ পেল আত্মবিশ্বাসের নতুন রসদ। সুবহানার ব্যাটে লেখা এই ইতিহাস এখন দেশের নারী ক্রিকেটে নতুন স্বপ্ন দেখার উপলক্ষ। আগামী ১৮ই অক্টোবর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

এএম