খেলার-খবর
জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিসিবি

জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিসিবি

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।

বিসিবির মেগা পরিকল্পনা: ৮ স্টেডিয়াম সংস্কার ও ১৩৭ নতুন পিচ

বিসিবির মেগা পরিকল্পনা: ৮ স্টেডিয়াম সংস্কার ও ১৩৭ নতুন পিচ

ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দিতে এবং খেলার গুণগত মান বাড়াতে দেশজুড়ে শতাধিক নতুন পিচ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। এছাড়া ক্রিকেট বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সারাদেশকে ১১টি হাবে ভাগ করবে বোর্ড। মাঠগুলোর পরিচর্যা করতেও নেয়া হবে নানা উদ্যোগ।

বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান, তবে খেলবে না ভারতের বিপক্ষে

বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান, তবে খেলবে না ভারতের বিপক্ষে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশগ্রহণের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচে খেলবে না দেশটি। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা, পিসিবির সিদ্ধান্তে বাড়ছে প্রশ্ন

বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা, পিসিবির সিদ্ধান্তে বাড়ছে প্রশ্ন

বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন পর্যন্ত নিজেদের অবস্থানকে সবার আড়ালেই রেখেছে পাকিস্তান। দেশটি বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে সোমবার। তবে এর আগে থেকেই নানাবিধ কর্মকাণ্ডে প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। নিজেদের কার্যক্রমে প্রতিনিয়ত নতুন প্রশ্ন উসকে দিচ্ছে পিসিবি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ: কোয়ার্টার ফাইনালে ওঠার প্লে অফ পর্বের ড্র অনুষ্ঠিত

উয়েফা চ্যাম্পিয়নস লিগ: কোয়ার্টার ফাইনালে ওঠার প্লে অফ পর্বের ড্র অনুষ্ঠিত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার প্লে অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। যার মাধ্যমে নিশ্চিত হয়েছে কোন ৮ দল এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়া দলগুলোর বিপক্ষে লড়বে।

নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের টানা ৬ষ্ঠ জয়

নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের টানা ৬ষ্ঠ জয়

স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়ে নারী বিশ্বকাপের বাছাইপর্বে টানা ৬ষ্ঠ জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। নেপালের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে টিম বাংলাদেশ।

নারী ফুটবল লিগ এবার বিরতিতে; সময়সীমা বাড়ায় ক্লাবগুলো চিন্তিত

নারী ফুটবল লিগ এবার বিরতিতে; সময়সীমা বাড়ায় ক্লাবগুলো চিন্তিত

সূচি পরিবর্তনের পর এবার বিরতিতে যাচ্ছে নারী ফুটবল লিগ। সময়সীমা বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পে থাকা ফুটবলারদের নিয়ে চিন্তিত দলগুলো। জাতীয় দলের ক্যাম্প ও অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের কারণে লিগ বিরতির সিদ্ধান্ত মেনে নিয়েছে ক্লাবগুলো। যদিও ক্ষতিপূরণ হিসেবে দলগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার বিষয়টিকে যথেষ্ট মনে করছেন না ক্লাব কর্তারা।

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশ কোনোভাবেই ভারতে খেলতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।

বিপিএল দ্বাদশ আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

বিপিএল দ্বাদশ আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে এটি রাজশাহীর দ্বিতীয় শিরোপা।

সাফ নারী ফুটসালের পঞ্চম ম্যাচে বাংলাদেশের বড় জয়

সাফ নারী ফুটসালের পঞ্চম ম্যাচে বাংলাদেশের বড় জয়

সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের নারীদের ৯-১ ব্যবধানে হারিয়েছেন সাবিনারা। এর মাধ্যমে শিরোপা জেতার পথে অনেকটাই এগিয়ে গেল লাল-সবুজরা।

বাংলাদেশ বিচ হ্যান্ডবল: কমনওয়েলথের সাফল্য ধরে রাখার প্রত্যয়

বাংলাদেশ বিচ হ্যান্ডবল: কমনওয়েলথের সাফল্য ধরে রাখার প্রত্যয়

বিচ হ্যান্ডবলে দেশে প্রিমিয়ার লিগ থাকলেও ক্লাবগুলোর পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। সব প্রতিকূলতার মাঝেও আন্তর্জাতিক অঙ্গনে ভালো কিছু করার আকাঙ্ক্ষা দলের সেরা খেলোয়াড় খোকন মোল্লার। ৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস ২০২৬ কে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে টিম বাংলাদেশ। ফিটনেস, স্কিল আর কৌশলগত দিকে বাড়তি নজর দিচ্ছে ফেডারেশন। ২০১৬ সালে কমনওয়েলথ গেমসে সাফল্যের ধারা বজায় রাখতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এবছর রয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টের চ্যালেঞ্জ।

রাজশাহীকে হারিয়ে ফাইনালের টিকিট কাটলো চট্টগ্রাম

রাজশাহীকে হারিয়ে ফাইনালের টিকিট কাটলো চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটে নিলো চট্টগ্রাম রয়্যালস।