জিরোনার বিপক্ষে ২ গোলে হারলো বার্সেলোনা

জিরোনার বিপক্ষে বার্সেলোনা ম্যাচের একটি মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

লা লিগার ম্যাচে নগর প্রতিপক্ষ জিরোনার কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। এ হারের পর লিগ টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকেই দুই দলই মাঠে নেমেছিল হাই লাইন ডিফেন্স নিয়ে। তাতে বার্সেলোনাই ভুগেছে বেশি। জিরোনার ওপর চড়াও হলেও সুযোগ হারিয়েছে বারবার। প্রথমার্ধে অন্তত বারদুয়েক গোলের কাছাকাছি গিয়েও হতাশ হতে হয় বার্সেলোনাকে। পেনাল্টি মিস করেছিলেন দলের বড় তারকা লামিনে ইয়ামাল।

আরও পড়ুন:

বিরতির পর পাউ কুবার্সির গোলে লিড নেয় কাতালানরা। তবে সেটাও লম্বা হয়নি। মাত্র দুই মিনিট পরেই ভিক্টর সিগানকভের গোলে সমতায় ফেরে জিরোনা।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেও বার্সেলোনা সফল হয়নি। বরং ম্যাচের শেষদিকে বিতর্কিত এক পরিস্থিতি থেকে বেলত্রার্নের গোলে জয় নিশ্চিত করে জিরোনা।

এফএস