ইপিএলে জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের উদযাপনের মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বেঞ্জামিন শেসকোর একমাত্র গোলে এভারটনকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের পর পয়েন্ট টেবিলে রেড ডেভিলদের অবস্থান এখন চার নম্বরে।

অন্তবর্তী কোচ মাইকেল ক্যারিকের অধীনে সবশেষ ৬ লিগ ম্যাচের মধ্যে এটি ইউনাইটেডের ৫ম জয়। ম্যাচের প্রথমার্ধে দাপুটে ম্যান ইউনাইটেড এভারটনের গোলমুখে নিয়েছে ৭টি শট। তবে জর্ডান পিকফোর্ডের সেইভে লিড নেয়া হয়নি তাদের।

আরও পড়ুন:

বিপরীতে অবশ্য বলা মতো সুযোগই পায়নি এভারটন। ম্যাচের দ্বিতীয়ার্ধে এভারটন আধিপত্য দেখালেও জয়সূচক গোল পেয়েছিল ইউনাইটেডই।

৭১ মিনিটে বদলি হিসেবে নামা বেঞ্জামিন শেসকো ডি-বক্সের ভেতর থেকে নিচু শটে ভাঙেন ডেডলক। তাতেই জয় নিশ্চিত করে রেড ডেভিলরা। এই জয়ের পর লিগে ২৭ ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান পয়েন্ট ৪৮।

এসএইচ