ইপিএলে উলভারহ্যাম্পটন ও লা লিগায় লেভান্তের জয়

উলভারহ্যাম্পটন ও লেভান্তের খেলোয়াড়দের ছবি
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে উলভারহ্যাম্পটনের চমক। একই ব্যবধানে লা লিগায় দেপোর্তিভোর বিপক্ষে জয় তুলে নিয়েছে লেভান্তে।

পয়েন্ট টেবিলে তলানির দল উলভারহ্যাম্পটনের বিপক্ষে সহজ জয়ের সমীকরণই ছিল অ্যাস্টন ভিলার সামনে। তবে মাঠে নেমে লিগ টেবিলের তিনে থাকা অ্যাস্টন ভিলাকে হতাশা উপহার দেয় উলভারহ্যাম্পটন।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে জোয়াও গোমেজের গোলে লিড নেয় ওয়ান্ডার্সরা। আর ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে প্রিমিয়ার লিগে সেরা ছন্দে থাকা রুদ্রিগো গোমেজ। এতে নিশ্চিত হয় অ্যাস্টন ভিলার হার।

আর লা লিগায় দেপোর্তিভো-লেভান্তে ম্যাচে প্রথমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধের শুরতেও স্কোরবোর্ডের চিত্র বদলায়নি। ৮৮ মিনিটে কালোর্স এস্পির দুর্দান্ত গোলে এগিয়ে যায় লেভান্তে। এরপর নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ে কার্লোসের দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লেভান্তে।

এসএইচ