উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচের একটি মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
1

নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারে টেবিলের তলানীতে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন আফইদা-ঋতুপর্ণারা।

পার্থের রেকটাঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। দশম মিনিটে গোলরক্ষক মিলি আক্তারকে বোকা বানিয়ে বল জালে জড়ান উজবেক ফরোয়ার্ড দিওরাখোন খাবিবুল্লায়েভা।

গোল হজমের পর প্রথমার্ধের বাকিটা সময় বেশ গোছালো ফুটবল উপহার দেয় বাংলাদেশ। বেশ কয়েকবার আক্রমণে উঠলেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি ঋতুপর্ণা-মনিকারা।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধেও শুরুটা ভালো ছিল বাংলাদেশের। তবে ৪ মিনিটের মাঝে দু’টি গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন আফইদারা। উভয় গোলই করেন দিলদোরা নোজিমোভা।

ম্যাচের শেষদিকে বাংলাদেশের হারের ব্যবধান বাড়ান নিলুফার কুদরাতোভা।

কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে এই ম্যাচ জিততেই হতো বাংলাদেশকে। তবে হারের ফলে টুর্নামেন্ট থেকে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিল পিটার বাটলারের শিষ্যরা।

এসএস